ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মঠবাড়িয়ায় ৮ বিবাহ করা চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার আগৈলঝাড়ায় ৬০০ টাকার পেট্রোলের জন্য ৫০০ টাকা গাড়ী ভাড়া বিডিআর হত্যাকাণ্ড দেখে ফেলায় আমার স্বামীকে হত্যা করেন জিয়াউল আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস মাছের বাজারে বৈশাখের আমেজ, ‍ইলিশের কেজিতে বেড়েছে ৪০০ টাকা  শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন বানারীপাড়ায় জীবিকার শেষ সম্বল হারিয়ে বাচ্চু’র আর্তনাদ যুক্তরাষ্ট্রকে ১০ দফা প্রস্তাব মেনে নিতে বাধ্য করা হয়েছে: ইরান জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী সন্ত্রাসবিরোধী সংশোধনী বিল পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম
  • কেএসআরএমের উদ্যোগে সিলেট অঞ্চলে প্রকৌশলীদের মতবিনিময়

    কেএসআরএমের উদ্যোগে সিলেট অঞ্চলে প্রকৌশলীদের মতবিনিময়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিলেট অঞ্চলের প্রকৌশলীদের সাথে সম্প্রতি মতবিনিময় সভা করেছে কেএসআরএম। সিলেট সদরের তারকা হোটেল রোজ ভিউতে এ সভা অনুষ্ঠিত হয়।

    মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেএসআরএমের মহাব্যবস্থাপক কর্নেল (অব.) প্রকৌশলী মো. আশফাকুল ইসলাম। 

    বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমেদ ও অধ্যাপক ড. জহির বিন আলম। 

    অন্যান্যের মধ্যে ছিলেন কেএসআরএমের উপ মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মোজাম্মেল হক, উপ ব্যবস্থাপক (ব্যবসা উন্নয়ন) প্রকৌশলী জাহাঙ্গীর আলম চৌধুরী, কর্মকর্তা মিজানুল ইসলাম প্রমুখ। এছাড়াও সিলেট অঞ্চলের সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন মতবিনিময় সভায়। 

    এতে বক্তারা বলেন, সিলেট অঞ্চল ভূ-প্রাকৃতিকভাবেই ভূমিকম্প প্রবণ এলাকা। তাই নির্মাণ কাজে প্রকৌশলীদের অধিক সতর্কতা অবলম্বন করতে হয়। ঝুঁকির বিষয়টি মাথায় রাখতে হয় প্রতিনিয়ত। মানসম্পন্ন নির্মাণ সামগ্রী ব্যবহার করতে হয় অত্যাবশ্যকীয়ভাবে। বিশেষ করে ভবন নির্মাণে মানসম্পন্ন রড ব্যবহারের বিকল্প নেই। সেই দৃষ্টিকোণ থেকে স্থানীয় প্রকৌশলীদের  সঠিক ধারণা দেওয়ার জন্য ইস্পাত নির্মাণ শিল্প প্রতিষ্ঠান কেএসআরএমের এই ব্যতিক্রমী উদ্যোগ। 

    এই মতবিনিময়ের মাধ্যমে প্রকৌশলীরা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করে টেকসই নির্মাণ কৌশল জানতে পেরেছেন। এছাড়া কেমন গুণগতমানের রড ব্যবহার করলে ভূমি ধ্বস ও ভূমিকম্প প্রবণ এলাকায় বহুতল ভবন নির্মাণ সম্ভব এমন সব ধারণা পাওয়া যায় মতবিনিময়ে। এতে দীর্ঘদিন ধরে কেএসআরএম রড তৈরিতে উন্নতমানের কাঁচামালের ব্যবহার, আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা ও গ্রাহকদের আস্থার বিষয়ে আপোষহীন মনোভাবের প্রশংসা করেন রক্তারা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ