ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • হাতীবান্ধায় ৩০ টাকা কেজির চাউল বিক্রির উদ্ধোধন 

    হাতীবান্ধায় ৩০ টাকা কেজির চাউল বিক্রির উদ্ধোধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটের হাতীবান্ধায় খেটে খাওয়া সাধারণ মানুষের সুবিধার্থে ৩০টাকা দরের ওএমএস'র চাউল বিক্রির উদ্ধোধন করা হয়েছে। 

    বুধবার সকাল ৯টায় উপজেলার মেডিকেল মোড়ে উক্ত চাউল বিক্রির উদ্ধোধন করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন। 

    এ সময় হাতীবান্ধা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কালাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাবু দীলিপ কুমার সিংহ, সহ-সভাপতি আমজাদ হোসেন তাজু, নূরল হক, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন, উপজেলা খাদ্য গুদামের উপ-পরিদর্শক জিতেন্দ্র নাথ ও ওএমএস চাউল বিক্রির  ডিলার সেলিনা বেগম। 

    হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন বলেন, সাময়িক দ্রব্য মূল্য পরিস্থিতির কারনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বস্তরের মানুষের কথা চিন্তা করে ৩০ টাকা দরের ওএমএস চাউলের ব্যবস্থা করেছেন। সপ্তাহে ৫দিন চাউল বিক্রি ও প্রত্যেকে ৫ কেজি করে চাউল ক্রয় করতে পারবেন। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ