ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • বজ্রপাতে ৮ কৃষি শ্রমিকের মৃত্যু

    বজ্রপাতে ৮ কৃষি শ্রমিকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে ৮ কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। বজ্রপাতে নিহত ও আহতরা সবাই কৃষি শ্রমিক বলে জানা গেছে।

    বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    এ ঘটনায় নিহতরা হলেন- উপজেলার শিবপুর গ্রামের মোকাম হোসেন (৬০), মোন্নাফ হোসেন (১৮), শমসের আলী (৬২), শাহিন (৩২), আক্তার হোসেন (৬০) এবং মাটিকোড়া গ্রামের আব্দুল কুদ্দুস (৬০) ও শাহ আলম (৪২) ও ঋতু খাতুন (১৪)।

    পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেন।

    ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, বৃহস্পতিবার বিকেলে মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামের পাশের একটি জমিতে চারা রোপণের কাজ করছিলেন কৃষি শ্রমিকরা। হঠাৎ বৃষ্টি শুরু হলে এসব শ্রমিকরা মাঠের মধ্যে অবস্থিত একটি শ্যালো ঘরে গিয়ে আশ্রয় নেয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ৮ শ্রমিকের মৃত্যু হয়। এতে আরও ৫ জন আহত হয়েছে। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

    বজ্রপাতে আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে আহতদের মধ্যে ৩ জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাসির উদ্দিন।

    উল্লাপাড়া ফায়ার সাভির্সের সাব অফিসার জালাল উদ্দিন জানান, বজ্রপাতে আহত ৫ জনকে হাসপাতেল পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আর বজ্রপাতে নিহত ব্যক্তিদের মরদেহ এখনও মাটিকোড়া গ্রামে রাখা হয়েছে।

    সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বজ্রপাতে নিহতদের প্রত্যেকের পরিবারকে জেলার ত্রাণ ও পূণর্বাসন তহবিল থেকে ২৫ হাজার টাকা করে প্রদানের জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

    বজ্রপাতে ৮ জন কৃষি শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন এবং উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনাস্থলে যান।

    ওসি নজরুল ইসলাম জানান, নিহতদের মরদেহ তাদের পরিবাররে কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ