ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বিপৎসীমার ওপরে নদীর পানি

    বরগুনায় তলিয়ে গেছে নিম্নাঞ্চল

    বরগুনায় তলিয়ে গেছে নিম্নাঞ্চল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলমান নিম্নচাপের প্রভাবে বরগুনার প্রধান নদীগুলোতে পানি বেড়েছে। জেলার খাকদোন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে গিয়েছে নিচু এলাকা। এতে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।

    মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক মাহতাব হোসেন জানান, নিম্নচাপ ও বৃষ্টির কারণে বরগুনার খাকদোন নদীর পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

    এদিকে, জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বড়ইতলা ফেরিঘাট, কুমড়খালী, ধূপুতিসহ আট থেকে ১০টি এলাকা। এতে এলাকাগুলোর বাসিন্দারা দৈনন্দিন কাজকর্ম করতে হিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন।

    কুমড়াখালী গ্রামের জয়নাল বলেন, কয়দিন পর পর নদীর পানি স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেড়ে যায়। এতে রান্না খওয়া নিয়ে দুর্ভোগে পড়তে হয় পরিবারের সবাইকে। বর্তমানে তাদের জীবন-জীবিকা হুমকির মধ্যে রয়েছে বলে জানান তিনি।

    একই এলাকার মাহফুজা জানান, তার রান্নাঘরে এখন উঠেছে। কীভবে সন্তানদের মুখে খাবার তুলে দেবেন তা নিয়ে এখন চিন্তিত তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ