ঢাকা রবিবার, ২৯ মার্চ ২০২৬

Motobad news

সাজেদা চৌধুরীর আসন শূন্য ঘোষণা

সাজেদা চৌধুরীর আসন শূন্য ঘোষণা
ফাইল ছবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির প্রয়াত সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর ফরিদপুর-২ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সালাম আসন শূন্য ঘোষণার গেজেট প্রকাশ করেছেন।

এতে উল্লেখ করা হয়েছে- বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ-সদস্য ও একাদশ জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ২৭ ভাদ্র ১৪২৯/১১ সেপ্টেম্বর ২০২২ তারিখ অপরাহ্নে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ২১২ ফরিদপুর-২ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন