ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • দিনাজপুরে এসএসসি পরীক্ষা দেবে পৌনে দুই লাখ শিক্ষার্থী

    দিনাজপুরে এসএসসি পরীক্ষা দেবে পৌনে দুই লাখ শিক্ষার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে সারাদেশের ন্যায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৬৭৫টি বিদ্যালয় থেকে এবারে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে ১ লাখ ৭৩ হাজার ৯৬১ শিক্ষার্থী।

    দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. তোফাজ্জুর রহমান এ তথ্য জানান।

    দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলার ৫৮টি উপজেলার ২৭৭টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে এসএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ করা হবে।

    ইতোমধ্যে সকল এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিবগণ নিজ নিজ পরীক্ষার কেন্দ্র প্রস্তুত ও সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। এ ছাড়াও প্রতিটি জেলার জেলা প্রশাসকগণের নিকট বোর্ড কর্তৃপক্ষ এসএসসি পরীক্ষায় নিরাপত্তা নির্বাহী ম্যাজিষ্ট্রেট চেয়ে আবেদন করেছেন।

    এ বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে ৮২ হাজার ৪৭ জন। মানবিক বিভাগ থেকে অংশ গ্রহণ করবে ৮৮ হাজার ৬৮৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩ হাজার ২৩০ জন পরীক্ষার্থী।

    এদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লক্ষ ৬৬ হাজার ২৩৬ জন। অনিয়মিত পরীক্ষার্থী ৭ হাজার ৫৪৫ জন এবং জিপিএ উন্নয়ন ১৮০ জন।

    জেলা ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা রংপুর জেলায় ৩৩ হাজার ৯৫৮ জন, গাইবান্ধায় ২৪ হাজার ৯৮০ জন, নীলফামারীতে ২০ হাজার ৩০৯ জন, কুড়িগ্রামে ১৯ হাজার ৩৬৩ জন, লালমনিরহাটে ১২ হাজার ৭৩৯, দিনাজপুরে ৩৪ হাজার ২৩৪ জন, ঠাকুরগাঁয়ে ১৬ হাজার ৬০৬ জন ও পঞ্চগড় জেলায় ১১ হাজার ৭৭২ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

    দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম বলেন, এ বছর এসএসসি পরীক্ষার্থীদের জন্য ২ ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে ২০ মিনিট নৈবিত্তিক আর ১ ঘণ্টা ৪০ মিনিট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষা গ্রহণের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ