ঢাকা রবিবার, ২৯ মার্চ ২০২৬

Motobad news

আগামী বছর নভেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল

আগামী বছর নভেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ২০২৩ সালের নভেম্বর ঘোষণা করা হবে। আর ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের অডিটিরয়ামে সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মো. আলমগীর এসব কথা বলেন।

তিনি বলেন,   ২০২৩ সালের নভেম্বর মাসে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে। আর ২০২৩ সালের ডিসেম্বর অথবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, এখনও নির্বাচন হতে এক বছর চার মাস বাকি। যে কর্মপরিকল্পনা করেছি, সেটা বাস্তবায়ন ও কাজের মূল্যায়নের পর আশা করছি  সব রাজনৈতিক দলের  কমিশনের প্রতি  আস্থা ফিরে আসবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় রোডম্যাপের মোড়ক উন্মোচন করেন চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ইসির অতিরিক্ত সচিব।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন