ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • ধুনট মডেল মসজিদ পরিদর্শন করলেন সচিব নায়েব আলী

    ধুনট মডেল মসজিদ পরিদর্শন করলেন সচিব নায়েব আলী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বগুড়ার ধুনট মডেল মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন ধর্মবিষয়ক যুগ্ন সচিব মো. নায়েব আলী মন্ডল।

    বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ধুনট বাজার সোনামুখি রোডে ধুনট মডেল মসজিদের ‍এ নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি।

    এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ হাই খোকন, পৌর মেয়র এজিএম বাদশাহ, সিনিয়র সহ-সভাপতি গোলাম সুবাহান, দপ্তর সম্পাদক আফসার আলী, উপ-সহকারী প্রকৌশলী এ.এইচ.এস শাহরিয়ার, সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল-ফারুক, সাব এ্যাসিটেন্ট ইঞ্জিনিয়ার রিপন আলি, সাইড ইঞ্জিনিয়ার মানিক হোসাইন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মীর আরিফ হোসেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি আবু সুফিয়ান, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশের সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন, সহ-সভাপতি আব্দুল আলীম,মডেল কেয়ারটেকার আব্দুল হালিম সহ শিক্ষক বৃন্দ।

    উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেন। সেই প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র স্থাপনের উদ্যোগে বগুড়ার ধুনটে মডেল মসজিদের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ