ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মাদকসেবীর ছুরিকাঘাতে কেড়ে নিলো দুটি প্রাণ

    মাদকসেবীর ছুরিকাঘাতে কেড়ে নিলো দুটি প্রাণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীতে এক মাদকসেবীর ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। বুধবার (৭ এপ্রিল) নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন-ছগরিয়াপাড়া গ্রামের মৃত আবুল ফজলের ছেলে ফরহাদ মিয়া (৬০) ও মৃত. দেওয়ান আলীর ছেলে আলী আকবর (৫০)। এ ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের জনু মিয়ার ছেলে সেন্টু মিয়া (৪৫)। এ সময় অভিযুক্ত মাদকসেবী একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে ইউনুস আলীকে (২৪) আটক করেছে পুলিশ।

    পুলিশ ও এলাকাবাসী জানান, সকালে ফরহাদ মিয়া ও আলী আকবর ধানক্ষেতে কাজ করছিলেন। এ সময় একই এলাকার চিহ্নিত মাদকসেবী ইউনুস আলী ওই জমিতে গিয়ে ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করতে থাকে। তাদের ডাক চিৎকারে পাশে থাকা সেচপাম্প চালক সেন্টু মিয়া তাদের বাঁচাতে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত সেন্টু মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এদিকে এলাকাবাসী অভিযুক্ত ইউনুস আলীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
     


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ