ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • ঢাকার প্রথম মেয়র আবুল হাসানাত মারা গেছেন

    ঢাকার প্রথম মেয়র আবুল হাসানাত মারা গেছেন
    ব্যারিস্টার আবুল হাসনাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকার প্রথম মেয়র বিএনপি নেতা ব্যারিস্টার আবুল হাসনাত (৮২) মারা গছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোরে লন্ডনে নিজ বাসায় মারা যান তিনি।

    বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

    আবুল হাসনাত দীর্ঘদিন ধরে নানা জটিলতায় ভুগছিলেন। ২০১৯ সালে যুক্তরাজ্যে যান। এরপর করোনা শুরু হলে তিনি আর দেশে ফেরেননি।

    জানা গেছে, বিএনপি প্রতিষ্ঠার প্রথম কমিটির সদস্য ছিলেন আবুল হাসানাত। যদিও পরে ১৯৯০ সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। কিন্তু এরশাদের পতনের পর পুনরায় বিএনপিতে যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য হন।

    ব্যারিস্টার আবুল হাসনাত কমিশনারদের মাধ্যমে ১৯৭৭-৮২ মেয়াদে ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন। ১৯৯০ সালে তিনি আবার মেয়র নির্বাচিত হন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ