ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • চাঁপাইনবাবগঞ্জে ২৯৮ ভরি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

    চাঁপাইনবাবগঞ্জে ২৯৮ ভরি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ট্রাকের সিটের নিচ থেকে ভারতে পাচারের সময় ২৯৮.০৩ ভরি স্বর্ণসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। উদ্বার হওয়া স্বর্নের ওজন ০৩ কেজি ৪৭৬.২৪৫২ গ্রাম। রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্টে এসব স্বর্ণ উদ্বার করে ৫৯ বিজিবি ব্যাটলিয়ন। 

    আটককৃত ভারতীয় ট্রাক চালক পশ্চিমবঙ্গের মালদা জেলার ইংলিশ বাজার থানার মহদীপুর গ্রামের মাফাজুল শেখের ছেলে রেন্টু শেখ (৪০)। রবিবার বিকেলে ৫৯ বিজিবি ব্যাটলিয়ন ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা। 

    প্রেস ব্রিফিংয়ে বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিক্তিতে ৫৯ বিজিবির সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১৮ এস হতে ০৫ গজ বাংলাদেশের ভেতরে জিরো পয়েন্টের পানামা গেইটের সামনে অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। ভারতীয় পন্যবাহী ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে পন্য নামিয়ে ভারতে ফেরত যাওয়ার সময় তল্লাসি চালিয়ে ড্রাইভারের সিটের নিচ থেকে ০৩ কেজি ৪৭৬.২৪৫২ গ্রাম স্বর্ণ উদ্বার করা হয়। 

    ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা আরও জানান, উদ্ধার হওয়া স্বর্ণগুলো ১৫টি বার ও ৩৫টি তেজাবি পাকা স্বর্ণের টুকরো আকারে ছিল। স্বর্ণ ছাড়াও একটি WB23A9185 নম্বরের ভারতীয় গাড়ি জব্দ করেছে বিজিবি। উদ্বার হওয়া স্বর্নের মূল্য ২ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ২১৩ টাকা ও ট্রাকের মূল্য ৪০ লাখ টাকা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ