ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাহানাবাদ ক্যান্টনমেন্টে পৌঁছেছে বরিশালের পাঁচ রোভার স্কাউট জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস দেশজুড়ে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ মঠবাড়িয়ায় ৮ বিবাহ করা চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার আগৈলঝাড়ায় ৬০০ টাকার পেট্রোলের জন্য ৫০০ টাকা গাড়ী ভাড়া বিডিআর হত্যাকাণ্ড দেখে ফেলায় আমার স্বামীকে হত্যা করেন জিয়াউল আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস মাছের বাজারে বৈশাখের আমেজ, ‍ইলিশের কেজিতে বেড়েছে ৪০০ টাকা  শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন বানারীপাড়ায় জীবিকার শেষ সম্বল হারিয়ে বাচ্চু’র আর্তনাদ
  • অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ১৬ জনকে কারাদন্ড

    অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ১৬ জনকে কারাদন্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বগুড়ার ধুনটে অবৈধ বালু উত্তোলন রোধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, ভূমি কর্মকর্তা নুরুল আমিন। 

    অভিযানে এক স্কুল ছাত্রসহ ১৬ বালু শ্রমিককে আটক ও পাঁচটি ভারী বাল্কহেড জব্দ করেছে।

    আটককৃতদের বাংলাদেশ বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

    সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল হতে উপজেলার ভান্ডার বাড়ি বানিয়াজান বৈশাখী চর এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করেন। 

    আটককৃতরা হলেন, সহরাবাড়ি মৃত ভুলু রহমান এর ছেলে হবিবর রহমান(৪০) আয়নাল হকের ছেলে শফিকুল ইসলাম (৩০), গোসাই বাড়ি ভুট্টু শেখের ছেলে সৈকত(২৬), চুনিয়া পাড়া আলমগীর হোসেনের ছেলে রাজু(১৯), দক্ষিণ সহরাবাড়ী নূর মোহাম্মদের ছেলে আউয়ুব আলী (২০), জালাল উদ্দীন আকন্দের ছেলে রাসেল (১৮), পূর্ব গুয়াঢুরি আমজাদ হোসেনের ছেলে সোহেল রানা (২০), কৈয়াগাড়ি রুহুল আমিনের ছেলে স্বপন মিয়া(৩৫), একই গ্রামের মৃত অছিম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম(৫২), শিমুল বাড়ি মৃত শাহ আলীর ছেলে রবিউল আকন্দ (৩৫), একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (২৪) বৈশাখী গ্রামের আব্দুস ছালামের ছেলে রহিম(২১),  একই গ্রামের আবুল হোসেন আকন্দের ছেলে রাঙা (২৫),আওলাকান্দি সারিয়াকান্দীর মৃত তোফাজ্জল হোসেনের ছেলে বুলবুল ইসলাম (২৮) বৈশাখীর আব্দুস ছালাম আকন্দের ছেলে হারুন (২৫), বাবু পাড়া সাথিয়া পাবনার কুদ্দুস মিয়ার ছেলে বাবুল মিয়া(৫০)। ‍এছাড়া অপ্রাপ্ত বয়স হওয়ায় সহরাবাড়ী হবিবর রহমানের ছেলে নিরব সরকার (১৫) কে বেকসুর খালাস প্রদান করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ