ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • দ্বিতীয় দিনের মতো চলছে বরগুনায় বাস ধর্মঘট

    দ্বিতীয় দিনের মতো চলছে বরগুনায় বাস ধর্মঘট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা-বাকেরগঞ্জ সড়কে ঢাকা-বরগুনা রুটের যাত্রীবাহী বাস চলাচল করতে বাধা দেওয়ার জেরে বরগুনায় দ্বিতীয় দিনের মতো চলছে বাস ধর্মঘট। অনেকেই না জেনে বরগুনা পৌর বাস টার্মিনালে এসে বিকল্প যান হিসেবে বেছে নিচ্ছেন মোটরসাইকেল।

    সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পর্যন্ত ঢাকাসহ দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস না ছাড়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

    লিয়াকত নামে এক যাত্রী  বলেন, বরগুনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হওয়ার কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের। সোমবার থেকে ধর্মঘটের কথা জেনেও পেশাগত কাজের তাগিদে বিকল্প যান হিসেবে মোটরসাইকেল বেছে নিতে হচ্ছে।

    এ বিষয়ে বরগুনার পরিবহন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এ কে আজাদ বাবলু বলেন, প্রতিদিন ঢাকা-বরগুনা রুটে শতাধিক যাত্রীবাহী বাস চলাচল করে। কিন্তু রুট পারমিট না থাকার অজুহাতে পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই বরগুনা-বাকেরগঞ্জ সড়কে ঢাকা-বরগুনা রুটের বাস চলাচল বন্ধ করে দেয় বরিশাল বাস মালিক সমিতি।

    তিনি আরও বলেন, রূপাতলী-বাকেরগঞ্জ বাসমালিক সমিতির স্বেচ্ছাচারিতায় গত দুই মাস ধরে বরগুনায় ঢুকতে পারছে না ঢাকার কোনো বাস। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বরগুনার যাত্রীদের। তাই এর প্রতিবাদ জানিয়ে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছি আমরা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ