ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • নোয়াখালীতে ফেনসিডিলসহ বিএনপির দুই নেতা গ্রেফতার

    নোয়াখালীতে ফেনসিডিলসহ বিএনপির দুই নেতা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সেনবাগ উপজেলায় ফেনসিডিলসহ এক বিএনপি ও যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।  

    গ্রেফতারকৃত জসিম উদ্দিন (৩৬) জেলার সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও পৌরসভা যুবদলের সহ-সভাপতি এবং একই উপজেলার নুরুল আমিনের ছেলে ও বিএনপি নেতা ফারুক আহমেদ (৩৯)। সে সেনবাগ উপজেলার কাশিপুর গ্রামের  মৃত আবদুর রবের ছেলে।    

    বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালাতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।  

    এসব তথ্য নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী।  তিনি বলেন, বুধবার রাত ৮টার দিকে চার বোতল ফেনসিডিলসহ উপজেলার ছাতারপাইয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। পরে বৃহস্পতিবার সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।  এ ছাড়াও যুবদল নেতা জসিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮-১০টি মামলা রয়েছে।   


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ