ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • ওসমান হাদির মৃত্যু

    রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগের কার্যালয়

    রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগের কার্যালয়
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

    বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার পর বিক্ষোভ মিছিল নিয়ে জোহা চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। পরে রাত ২টার দিকে ভেকু (এক্সেভেটর) দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিস গুঁড়িয়ে দেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।

    এ সময় রাকসু জিএস সালাহউদ্দীন আম্মার বলেন, রাজশাহীতে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব রাখা যাবে না। শেখ হাসিনা অনেক কাজ করে কিন্তু একটা কাজ করেনি সেটা হলো মুজিবের নামে পাবলিক টয়লেট। আমরা আওয়ামী কার্যালয়কে মুজিব পাবলিক টয়লেট বানাবো।

    বিজ্ঞাপন


    রাবি ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, হাদির খুনিদের অতিবিলম্বের ফিরিয়ে আনতে হবে এবং ফাঁসি কার্যকর করতে হবে। নাহলে ভারতের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখা যাবে না এবং ভারতের সব হাইকমিশনার বন্ধ থাকবে। প্রথম আলো ও ডেইলি স্টারের মতো কালচার ফ্যাসিস্টদের উৎখাত করতে হবে। শুক্রবার আমরা ভারতীয় হাইকমিশনার ঘেরাও করব।

    বোয়ালিয়া থানার পরিদর্শক মো. আবুল কালাম আজাদ বলেন, বৃহস্পতিবার রাতে ছাত্র-জনতা রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিস বুলডোজার দিয়ে ভাঙচুর করেন। এর আগেও এই কার্যালয় ভাঙচুর করা হয়েছিলো। পুলিশের টিম নিয়ে আমরা পরিদর্শন করতে যাবো।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ