ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • উজিরপুরে ৩ জনকে কুপিয়ে জখম, থানায় মামলা 

    উজিরপুরে ৩ জনকে কুপিয়ে জখম, থানায় মামলা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা ৩ জনকে কুপিয়ে রক্তাক্ত যখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। 

    মামলা ও আহত সূত্রে জানা যায় উজিরপুর পৌরসভা ৫নং ওয়ার্ডের আঃ ছত্তার সরদার গংদের সাথে জমি-জমা নিয়ে একই বাড়ীর জাহাঙ্গির হোসেন সরদার গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এরই ধারাবাহিকতায় ২৫ মে বিকেলে প্রতিপক্ষ ছত্তার হোসেন সরদারের ছেলে সন্ত্রাসী খসরুজ্জামান সরদার(৩৬),স্ত্রী মোসাঃ হিরোনা বেগম(৫৫), বেল্লাল হোসেন সরদার(৩৮) মিলে দেশীয় ধারালো অস্ত্র, সাজে সজ্জিত হয়ে বসতবাড়ীর সম্মুখে মৃত আশ্রাব আলি সরদারের ছেলে আক্তার হোসেন সরদার(৩৬), জাহাঙ্গির সরদারের ছেলে জাওয়াত হোসেন রাফি সরদার(২১), মৃত আলি আকবর সরদারের ছেলে মিজান সরদার(৪০) কে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত যখম করেছে। 

    ডাকচিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল আসার টের পেয়ে হামলাকারীরা ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পরবর্তিতে প্রাণে মেরে ফেলার হুমকী দিয়ে চলে যায়। আহত আক্তার হোসেন ও রাফিকে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত মিজান সরদারের অবস্থা বেগতিক হওয়ায় তাকে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    প্রতিপক্ষের কোপের আঘাতে দুই যুবকসহ ৩ জনের মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত যখম হয়। এ ঘটনায় ২৬ মে জাহাঙ্গির হোসেন সরদার বাদী হয়ে উল্লিখিত অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করা করেছে। মামলা নং-২৪। 

    আহত মিজান সরদার জানান আমাদের জমি থেকে উৎখাত করার জন্য হত্যার উদ্দেশ্যে আমাদেরকে কুপিয়েছে ওই সন্ত্রাসীরা। এরপরেও ক্ষান্ত হয়নি ওই সন্ত্রাসীরা বিভিন্ন ভয়ভীতি ও হত্যা করে লাশ ঘুম করে ফেলার হুমকী দিচ্ছে। হুমকীর মুখে আতঙ্কে রয়েছি আমরা। 

    এ ব্যাপারে অভিযুক্তদের যোগাযোগ করতে চাইলে তাদেরকে পাওয়া যায়নি। অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান, মামলা নেয়া হয়েছে। 
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ