ঢাকা রবিবার, ২৯ মার্চ ২০২৬

Motobad news

সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষার ফি নির্ধারণ

সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষার ফি নির্ধারণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

এবার সরকারি চাকরিতে জনবল নিয়োগে পরীক্ষার ফি নির্ধারণ করে দিয়েছে সরকার।

সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহে জনবল নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা ফি নির্ধারণ করে সম্প্রতি চিঠি পাঠিয়েছে অর্থ বিভাগ।

এতে বলা হয়, নবম গ্রেড বা তদুর্ধ্ব গ্রেড (নন ক্যাডার) নিয়োগে পরীক্ষার ফি ৬০০ টাকা, ১০ম গ্রেডে ৫০০ টাকা, ১১তম এবং ১২তম গ্রেডে ৩০০ টাকা, ১৩তম থেকে ১৬তম গ্রেডে ২০০ টাকা এবং ১৭তম থেকে ২০তম গ্রেডে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন