ঢাকা রবিবার, ২৯ মার্চ ২০২৬

Motobad news

পঞ্চগড়ে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক 

পঞ্চগড়ে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নৌকাডুবির ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে আজ বিকেলে শতাধিক যাত্রীবাহী একটি নৌকা ডুবে যায়। এতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ২৪ জনের প্রাণহানি ঘটেছে। নিহতরা সবাই সনাতন হিন্দু ধর্মাবলম্বী। 
 
এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন