ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ‘মিস্টার ইন্ডিয়া’র খলনায়কের রূপে সালমান!

    ‘মিস্টার ইন্ডিয়া’র খলনায়কের রূপে সালমান!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের আলোচিত ও সমালোচিত রিয়েলিটি শো ‘বিগ-বগ’র সিজন-১৬ আসছে ১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। তার ঠিক আগেই রোববার (২৫ সেপ্টেম্বর) প্রকাশ্যে এসেছে শোয়ের নতুন প্রোমো।

    যেখানে শোয়ের সঞ্চালক বলিউড ভাইজান সালমান খানকে ১৯৮৭ সালে মুক্তি প্রাপ্ত সিনেমা ‘মিস্টার ইন্ডিয়া’র খলনায়ক মোগাম্বোর রূপে দেখা গেছে।  

    প্রোমোতে সালমান বলেছেন, মোগাম্বো কখনই খুশি হবে না কারণ এখন সবাই বিগ বসকে ভয় পাবে। তার পরিবর্তে বিগ বস সিজন ১৬ এর সঙ্গে খেলা পরিবর্তন হবে, কারণ এখন বিগ বস নিজেও খেলবে। ”

    এর আগে এক প্রোমোতে সালমানের কণ্ঠে শোনা গিয়েছিলো, ১৫ বছর ধরে বিগ বস সবার গেম দেখছেন, এবার বিগ বস নিজের গেম দেখাবেন।  

    যা থেকেই বোঝা যাচ্ছে অন্য যে কোনবারের তুলনায় এবারের বিগ বস সিজনে টুইস্ট থাকতে চলছে। এবারের সিজনে জান্নাত জুবির রেহমানি, মুনাওয়ার ফারুকী, ভিভিয়ান ডিসেনা, কনিকা মানের মতো টেলিভিশন ও সোশ্যাল মিডিয়া তারকারা অংশ নিতে পারেন বলে শোনা যাচ্ছে।  

    এছাড়া টলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানেরও বিগ বসের অংশ হওয়ার খবর আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে মুখ খুলেননি ভারতের বাংলা সিনেমার এই তারকা।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ