ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত

    চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সীমানা জটিলতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান।  

    তিনি বলেন, সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশন থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়টি জানানো হয়েছে।

    কেন এই নির্বাচন স্থাগিত করা হলো এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, শামীমা জাহান সারা  নামে  সংরক্ষিত আসনের এক সদস্য সীমানা সংক্রান্ত জটিলতায় নিয়ে উচ্চ আদালতে রীট করেছেন । সেই আবেদনের প্রেক্ষিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে না।

    এই নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও একজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।, সংরক্ষিত সদস্য পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ২৯ জন তাদের মনোনয়ন পত্র দাখিল করেছিলেন।

    আগামী ১৭ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ