ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামানের পদায়নের আদেশ বাতিল প্রধানমন্ত্রীর আগমন ঘি‌রে মিছিলের নগরীতে পরিণত বরিশাল ঝালকাঠিতে সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মামলা, আটক মা কাল বরিশালে আসছেন প্রধানমন্ত্রী, উৎসবমুখর গোটা দক্ষিণাঞ্চল ফরিদপুরে বরগুনার জালালসহ নিহত ৫ ৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি দুই দফা জানাজা শেষে সংসদ চত্বরে দাফন করা হবে জমির উদ্দিন সরকারকে উজিরপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা   বরিশালে বিভাগীয় সমাবেশ ঘিরে জামায়াতে ইসলামীর কোতয়ালী উত্তর থানার প্রস্তুতি সভা 
  • ‘ট্রফি ভাঙা’ সেই ইউএনওকে বদলি

    ‘ট্রফি ভাঙা’ সেই ইউএনওকে বদলি
    ইউএনও মেহরুবা ইসলাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ট্রফি ভেঙে ফেলা বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলামকে ঢাকা বিভাগে বদলি করা হয়েছে। 

    সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেওয়া এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হলো। সেখান থেকে কোনো একটি উপজেলায় তাকে পদায়ন করতে বলা হয়েছে।

    এর আগে, ২৩ সেপ্টেম্বর বান্দরবানে আলীকদম উপজেলায় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ট্রফি ভেঙে ফেলেন ইউএনও মেহরুবা ইসলাম।

    এ ঘটনায় প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়লে ইউএনওকে নিয়ে সমালোচনা শুরু হয়। ইউএনওর প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে স্থানীয়রা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ