ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বিয়ে করেই রাজ, খেলতে দিলেন দৌড়!

    বিয়ে করেই রাজ, খেলতে দিলেন দৌড়!
    চিত্রনায়ক শরিফুল রাজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ২৮ অক্টোবর মুক্তি পাচ্ছে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে গঠিত স্বাধীন বাংলা ফুটবল দল থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত সিনেমা ‘দামাল’। এটি নির্মাণ করেছেন ‘পরাণ’ খ্যাত নির্মাতা রায়হান রাফী।

    সোমবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশ পেয়েছে এই সিনেমার গান ‘ঘুরঘুর পোকা’। গানটির ‍দৃশ্যে দেখা যায় বিয়ের মঞ্চে ‘আলহামদুলিল্লাহ কবুল’ বলেই ফুটবল খেলতে মাঠে দৌড় দেন সময়ের আলোচিত চিত্রনায়ক শরিফুল রাজ। খেলা শেষে রাতে যখন তিনি ফিরলেন, নববধূ বিদ্যা সিনহা মিম তার বাসরঘরের দরজা বন্ধ করে দিয়েছেন!

    অডিওর সঙ্গে গানটির ভিডিওর এমন কাহিনিতে মজেছেন দর্শক। গানটিতে কণ্ঠ দিয়েছেন মমতাজ। কথা লিখেছেন রাসেল মাহমুদ। সুর ও সংগীতায়োজনে ছিলেন আরাফাত মহসীন। প্রকাশ করেছে সিনেমাটির প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম।

    গানটি প্রকাশের পর শরিফুল রাজ জানান, ‘প্রচুর সাড়া পাচ্ছি দর্শক-শ্রোতাদের কাছ থেকে। দর্শক গানের মতো সিনেমাটিও পছন্দ করবে বলে বিশ্বাস।’

    ‘পরাণ’ দিয়ে আলোচনায় থাকা রাজ ও মিম জুটিকে এবার দেখা যাবে ‘দামাল’ সিনেমায়। এতে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুমিত সেনগুপ্ত, শাহনাজ সুমি, রাশেদ মামুন অপু, বড়দা মিঠু, পূজা এ্যাগনেস ক্রুজ, সামিয়া অথই, সারওয়াত আজাদ বৃষ্টি, কায়েছ চৌধুরী, আজম খান, শায়েদ বাবু, এ কে আজাদ সেতু, সমু চৌধুরী, মিলি বাশার, নাজিফা বাশার, মাজনুন মিজান, সায়ীদ নাজমুল সাকিব, লেনিন, রুবল লোদি, লিমনসহ অনেকেই।

    শিশুসাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প থেকে যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন রায়হান রাফি ও নাজিম উদ দৌলা। এরইমধ্যে এই সিনেমার টিজারও বেশ প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটি তাই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ