ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বোন ধর্ষিত, মামলার পর ভাইকেও হত্যা

    বোন ধর্ষিত, মামলার পর ভাইকেও হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুন্সীগঞ্জের টংগীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুরে ধর্ষণের শিকার কিশোরীর ভাই পারভেজকে অভিযুক্তরা ৩ দফা মারধর করে মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করেছে বলে পারভেজের বাবা মহিউদ্দিন অভিযোগ করেছেন।

    মঙ্গলবার (১ জুন) ভোর রাতে মিডফোর্ট হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়। নিহত পারভেজ (১৮) টংগীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব পাইকপাড়া এলাকার মহিউদ্দিন খান এর ছেলে।

    পারভেজের বাবা মহিউদ্দিন জানান, গত ২০ দিন আগে ধর্ষণের শিকার হয়ে আমার মেয়ে (১৩) সন্তান প্রসব করে। গত শনিবার (২৯ মে) রাতে আমার ছেলেকে তুচ্ছ ঘটনায় ধর্ষক ছেলে সামিরের (১৮) আপন মামা বাচ্চু কোতয়াল (৫৫), হাসান (৫০) ও হাসানের স্ত্রী অজ্ঞাত (৩৫) ব্যাপক মারধর করে ও অপমান করে। পরদিন রবিবার (৩০ মে) আমার ছেলে অপমান সইতে না পেরে কিটনাশক পান করে। আমরা তাকে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে সেখান থেকে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। সেখানেই সোমবার রাত ৪ টার দিকে আমার ছেলে মারা যায়। আমি এ ঘটনার কঠিন শাস্তি চাই।

    এ বিষয়ে টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, ধর্ষণের বিষয়ে একটি মামলা আদালতে চলমান আছে। মূল অভিযুক্তকে পুলিশ গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। কিটনাশক পানে মৃত্যুর ঘটনাটি পরিবার সূত্রে পুলিশ জানতে পেরেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পুলিশ যথাযথ ব্যবস্থা নিবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ