ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • রাজ্যকে নিয়ে শুভ্র কাশফুলের মাঝে পরীমনি

    রাজ্যকে নিয়ে শুভ্র কাশফুলের মাঝে পরীমনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এ বছরের ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। ছেলের নাম রাজ্য। সন্তান জন্মের পর থেকেই শুভেচ্ছায় ভাসতে থাকেন পরী। প্রায় ২ মাস হতে চলল। এর মধ্যে অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী রাজ্যকে দেখতে গিয়েছেন পরীর বাসায়। আর প্রতিটা খবরই পরীমনি সোশাল মিডিয়ায় মাধ্যমে তার অনুরাগীদের জানিয়েছেন।

    তবে এবার একরাশ মুগ্ধতা ছড়ালেন ঢাকাই সিনেমার অন্যতম শীর্ষ এই চিত্রনায়িকা। রাজ্যকে নিয়ে একটি সুন্দর ছবি প্রকাশ করেন তিনি। যেখানে দেখা যাচ্ছে পুত্রকে জড়িয়ে ধরে আছেন তিনি, কাশফুলের মাঝে। ছবির ক্যাপশনে লেখা 'শান্তি'।

    প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ