ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • শরণখোলায় আর্ন্তজাতিক অহিংস দিবস পালিত

    শরণখোলায় আর্ন্তজাতিক অহিংস দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শরণখোলায় মহাত্মা গান্ধীর জন্মদিন ও আর্ন্তজাতিক অহিংস দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে শরণখোলা পিচ ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  রবিবার সকালে শরনখোলা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন শেষে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা  সভায় প্রধান অতিখি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। 

    পিএফজি’র সমন্বয়ক সাংবাদিক ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, শরণখোলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি মীর সরোয়ার হোসেন, উপজেলা  আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম খান, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রীনা আক্তার সাগর, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী সাগর আক্তার, সিপিবি সম্পাদক রতন কুমার দাস প্রমুখ।

    সভায় নেতৃবৃন্দ, অহিংস আন্দোলনের প্রবক্তা মহাত্মা গান্ধীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, একটি অসাম্প্রদায়িক-গনতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ গঠনে সকল কে সম্মিলিতভাবে কাজ করতে হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ