ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • ধুনটে জেলা প্রশাসকের পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ

    ধুনটে জেলা প্রশাসকের পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বগুড়ার ধুনটে সনাতন ধর্মাবলম্বীর  পূজামন্ডব পরিদর্শন ও দরিদ্র হিন্দু নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক। 

    রবিবার (২ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসক বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন শেষে উপজেলার কেন্দ্রীয় পূজা মন্ডবে দরিদ্র হিন্দু নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করেন। এসময় তিনি বলেন, বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য বজায় রাখতে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রতিক অপশক্তি রুখতে হবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ,সহকারী কমিশনার ভূমি নুরুল আমিন, পৌর মেয়র এ জি এম বাদশাহ্, ইউএনও পত্নী সুমি চৌধুরী,  মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র, সাংগঠনিক সম্পাদক সুজন সাহা, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বিনয় কুমার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ