ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • গাছের সঙ্গে বাসের ধাক্কা, পুলিশ সদস্যসহ নিহত ৪

    গাছের সঙ্গে বাসের ধাক্কা, পুলিশ সদস্যসহ নিহত ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় একটি বাস রাস্তার পাশের গাছকে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে গেছে। এতে এক পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন।

    শুক্রবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

    নিহতদের মধ্যে পুলিশ সদস্য আব্দুল আলীমের পরিচয় পাওয়া গেছে। তিনি বরিশাল রেঞ্জের একজন পুলিশ সদস্য।  

    গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসীর উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, চট্টগ্রাম থেকে বাগেরহাটের মোংলাগামী দিদার পরিবহনের একটি বাস চন্দ্রদিঘলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটির বেশ কিছু অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক পুলিশ সদস্যসহ চারজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ১০ জন। গুরুতর আহত সাতজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই বাসের যাত্রী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ