ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • পিরিয়ডের আগে...

    পিরিয়ডের আগে...
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রতিটি মেয়েরই ঋতুচক্রের সঙ্গে কিছু শারীরিক ও মানসিক উপসর্গ দেখা দেয়। এগুলোকে বলে প্রি-মেন্সট্রুয়াল সিনড্রোম (পিএমসএস)।

    পিরিয়ডের পাঁচ থেকে সাত দিন আগে এসব উপসর্গ দেখা দেয়। বিভিন্ন বয়সী নারীদের প্রায় ৮০ শতাংশেরই প্রি-মেন্সট্রুয়াল সিনড্রোম রয়েছে।  

    এসব প্রি-মেন্সট্রুয়াল সিনড্রোমের কারণে নারীদের মধ্যে বিরক্তিভাব, শরীরের বিভিন্ন অংশে ব্যথা ও দুর্বলতা আসে।

    কেন হয়

    এত বছরের গবেষণার পরও পিএমএসের সঠিক কারণ কী তা জানা যায়নি। তবে কোনো কোনো ক্ষেত্রে এটি বংশগত বলে ধারণা করা হয়।
    পিরিয়ড শুরু হওয়ার এক সপ্তাহ আগে নারীদের দেহে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের অনুপাতের তারতম্য ঘটে। ফলে শরীরে পানির পরিমাণ বেড়ে যায়। এ সময়ে সেরেটোনিন ও অ্যান্ডোরফিন হরমোনোর নিঃসরণও কমে যায়। বিভিন্ন হরমোনের এই তারতম্য প্রাক-ঋতুকালীন উপসর্গের অন্যতম কারণ।

    উপসর্গ

    •    তলপেট, পিঠ, কোমর, উরু ও জয়েন্টে ব্যথা।
    •    ব্রণ
    •    স্তনে ব্যথা
    •    পেটে সমস্যা
    •    ক্ষুধা বেড়ে যাওয়া
    •    নিদ্রাহীনতা
    •    ওজন বেড়ে যাওয়া
    •    বমিভাব
    •    মানসিক অবসাদ, মনোযোগের অভাব, ভুলে যাওয়া ইত্যাদি।

     সাধারণত বয়ঃসন্ধিকালে, বিশোর্ধ্ব নারী ও মেনোপজের আগে পিএমএসের লক্ষণ দেখা দেয়। তবে যেকোনো বয়সের নারীরাই পিএমএসে আক্রান্ত হতে পারেন। যদি কারও প্রতিবার অর্থাৎ, প্রতিমাসেই এসব উপসর্গ দেখা দেয় তাহলে ভালো গাইনিকোলোজিস্টের পরামর্শ মেনে চলুন।

    সুস্থতা

    যেহেতু মানসিক সুস্থতার সঙ্গে পিএমএসের এরটা সংযোগ রয়েছে সেহেতু বলা যায় দুশ্চিন্তা, ভয় ও মানসিক অবসাদ দূর করে পিমএস নিয়ন্ত্রণে আনা যেতে পারে। সেসঙ্গে সঠিক খাবারের প্রতিও খেয়াল রাখতে হবে।
    পিরিয়ড চলাকালীন খাদ্যতালিকায় টকদই, মাছ, ছোলা, আদার রস, রসুন, দুধ, আঙুর, কলা, বাদাম, ডার্ক চকলেট, সবুজ পাতাযুক্ত সবজি ও প্রচুর পানি রাখুন।  সুস্থ থাকতে এসময়ে প্রয়োজন হয় প্রিয় মানুষগুলোর সহযোগিতাও সহানুভুতি।  
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ