ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

    চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিশু অ্যাকাডেমি ও জেলা ইসলামিক ফাউন্ডেশন ঈদে মিলাদুন নবী (সা.)’র গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা, বাংলা তরজমাসহ ক্বেরাত ও হামদ নাত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

    রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম। প্রধান অলোচক হিসেবে আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. এমরান হোসেন। এছাড়াও আলোচনা করেন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মাহমুদার রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা মোক্তার আলীসহ বিশিষ্ট ব্যক্তিগণ।

    অনুষ্ঠানে আজান দিয়ে সকলের মন জয় করেন শিশু আব্দুল্লাহ আল আদনান। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে শিশুদের মধ্যে বাংলা তরজমাসহ ক্বেরাত ও হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    বক্তারা বলেন- ইসলাম ধর্ম মানুষে মানুষে ভাতৃত্ববোধের শিক্ষা দেয়, সংখ্যা লঘুদের প্রতি সহনশীল হতে বলে। প্রধান আলোচক বলেন-তরবারী দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়নি। ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ (সা.) এর শান্তির বাণীতে। নবীজী মানুষকে ভালোবেসে ইসলাম প্রচার করেন। তিনি মানুষে মানুষে ভাতৃত্ববোধ জাগ্রত করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ