ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পুলিশ সদরদপ্তরের নতুন এআইজি মিডিয়া মনজুর রহমান

    পুলিশ সদরদপ্তরের নতুন এআইজি মিডিয়া মনজুর রহমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মনজুর রহমান। শনিবার রাতে পুলিশ সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

    মনজুর হোসেন শেরপুরের পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব নেওয়া মো. কামরুজ্জামানের স্থলাভিষিক্ত হলেন। গত ১৯ সেপ্টেম্বর কামরুজ্জামান শেরপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি প্রায় একবছর পুলিশের এআইজি মিডিয়ার দায়িত্ব পালন করেন।

    এদিকে বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা মনজুর রহমান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি পুলিশ সদরদপ্তরে বদলি হন। মনজুর রহমান বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত অবস্থায় মাদক, চুরি-ডাকাতি ছিনতাই রোধে ব্যাপক অভিযান করেন। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেপ্তার করে সুনাম কুড়ান।

    এর আগে তিনি দীর্ঘদিন ডিএমপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

    মেধাবী ও চৌকস পুলিশ অফিসার হিসেবে পরিচিত পুলিশের এই কর্মকর্তা ভালোকাজের স্বীকৃতি স্বরুপ দুইবার 'প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম) পেয়েছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ