ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে হকার্স মার্কেটের উদ্বোধন বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা চাপের মুখে ৫ দিনের ছুটি নিয়ে অফিস ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন ইসি  বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বরিশালে শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন
  • বজ্রপাতে স্বামীর মৃত্যু, শোকে মারা গেলেন স্ত্রীও

    বজ্রপাতে স্বামীর মৃত্যু, শোকে মারা গেলেন স্ত্রীও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিলেটের জকিগঞ্জে বজ্রপাতে স্বামীর মৃত্যুর ২৪ ঘণ্টা না যেতই শোকে স্ত্রীও মারা গেছেন।

    রোববার (৯ অক্টোবর) সকালে উপজেলার মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    মৃতরা হলেন- মৃত আলাই মিয়ার ছেলে কামরুল ইসলাম কালা (৩৫) ও তার স্ত্রী সেগুন বেগম কুটিনা (৩০)।

    স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে স্থানীয় মেঘনা বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কামরুল ইসলামের মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনকারী কামরুলের আকস্মিক মৃত্যুতে শোকার্ত হয়ে পড়েন তার স্ত্রীসহ পুরো পরিবারের লোকজন। তবে, রোববার সকালে স্বামীর মৃত্যুর শোকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে কুটিনাও মারা যান।

    বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে কুটিনাকে বিকেলে দাফন করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ