ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মোংলা বন্দরে এসেছে বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালানের মেশিনারি পণ্য 

    মোংলা বন্দরে এসেছে বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালানের মেশিনারি পণ্য 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতুর মেশিনারি  পণ্য মোংলা বন্দরে এসে পৌঁছেছে। সোমবার (১০ অক্টোবর) দুপুর ১২টায় মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে এ পণ্য নিয়ে পানামা পতাকাবাহী 'এম ভি থর ফ্রেন্ড' জাহাজটি নোঙর করে। বিকেলে জাহাজ থেকে পণ্য খালাস শুরু করা হবে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার সুত্র এ তথ্য জানায়। 

    বিদেশি জাহাজ থর ফ্রেন্ডের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশীপ শিপিংয়ের খুলনাস্থ প্রতিনিধি মাহাবুব আলম হিরো বলেন, গত ২০ দিন আগে এ জাহাজটি সিঙ্গাপুরের হাই ফং বন্দর থেকে এই মেশিনারি পণ্য নিয়ে ছেড়ে আসে। এটি বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালান। এতে ১৬৮ টি প্যাকেজের ১৫৩৭ দশমিক ৭০০ মেট্রিক টন আনুষাঙ্গিক মালামাল রয়েছে। বিকেলে স্থানীয় শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্স এই পণ্য খালাস শুরু করবে। পরে সেগুলো নদী পথে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেল সেতুর কাছে পৌঁছাবে। 

    তিনি আরও বলেন, আগামীকাল মঙ্গলবার এই রেল সেতুর পণ্য নিয়ে পানামা পতাকাবাহীর 'হোসাই ক্রাউন' নামে আরও একটি জাহাজে ৮৫ প্যাকেজের ৯১৭ মেট্রিক টন মেশিনারি পণ্য আসবে। এর আগে চারটি জাহাজে আসা রেল সেতুর পণ্য মোংলা বন্দর দিয়ে খালাস হয়েছে বলেও জানান তিনি। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ