ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • পুলিশের গাড়ি থেকে ওয়াকিটকি-টাকা-মোবাইল নিয়ে যায় ছিনতাইকারীরা

    পুলিশের গাড়ি থেকে ওয়াকিটকি-টাকা-মোবাইল নিয়ে যায় ছিনতাইকারীরা
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ছিনতাইকারীর কবলে পড়ে বগুড়া পুলিশের একটি টিম।

    বুধবার (১২ অক্টোবর) ভোররাতে সিরাজগঞ্জ সদর উপজেলায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকায় ঘটে এ ঘটনা।

    এ সময় বগুড়া জেলার সোনাতলা থানা পুলিশের একটি মাইক্রোবাস আটকিয়ে একটি ওয়াকিটকি, নগদ টাকা ও দুটি মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

    বগুড়ার সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, ঢাকা থেকে এক ভিকটিমকে উদ্ধার করে ফিরছিল সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেকের নেতৃত্বে পুলিশের একটি টিম। সাদা পোশাকে মাইক্রেবাসে করে তারা আসার পথে কড্ডার মোড়ের মাঝামাঝি স্থানে পৌঁছলে ছিনতাইকারী চক্র ঢিল ছুড়ে তাদের গতিরোধ করে। গ্লাস ভেঙ্গে যাওয়ায় বাধ্য হয়ে চালক রাস্তার পাশেই গাড়ি থামিয়ে দেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী মাইক্রোবাসে থাকা পুলিশের সঙ্গে জবরদস্তি করে একটি ওয়াকিটকি, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

    বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল  জানান, ঢাকা থেকে ফেরার পথে বগুড়া পুলিশের একটি টিম ছিনতাইকারীর কবলে পড়ে। ছিনতাইকারীরা পুলিশের মাইক্রোবাস ধামিয়ে ফোন ও কিছু টাকা লুট করে পালিয়ে যায়। তবে হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর থেকে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ