ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • নারীকণ্ঠে ফোনে বাসায় ডেকে ধর্ষণ করা হয় সেই বিউটিশিয়ানকে

    নারীকণ্ঠে ফোনে বাসায় ডেকে ধর্ষণ করা হয় সেই বিউটিশিয়ানকে
    আটক মো. রিয়াদ ও ইয়াছিন হোসেন ওরফে সিয়াম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সেবা নেওয়ার কথা বলে রাজধানীর শুক্রাবাদে এক বিউটিশিয়ানকে বাসায় ডেকে ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার (১২ অক্টোবর) রাতে শেরেবাংলা নগর থানা পুলিশ তাদের গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করলেও কোথা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে তা জানায়নি পুলিশ।

    বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে রাজধানীর শ্যামলীতে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার এইচএম আজিমুল হক সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি জানান।

    গ্রেফতারকৃতরা হলো—মো. রিয়াদ (২৪) ও ইয়াছিন হোসেন ওরফে সিয়াম (২৩)।

    তিনি বলেন, ধর্ষণের শিকার ওই নারী সাভারে থাকতেন। একটি অনলাইন পেজের মাধ্যমে তিনি বাসায় গিয়ে নারীদের ফেসিয়াল করিয়ে দিতেন। পেজে দেওয়া নাম্বারে গত ১১ অক্টোবর এক মেয়েকণ্ঠের মাধ্যমে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সেই নারীকে ফোন দেওয়া হয়। এ সময় জানানো হয় শুক্রাবাদ এলাকায় ফেসিয়াল সেবা দিতে হবে। পরে সেই তথ্যের ভিত্তিতে সাভার থেকে বিউটিশিয়ান ওই নারী শুক্রাবাদের উদ্দেশে রওনা হন। এ সময় ছেলেকণ্ঠে একজন (রিয়াদ) তাঁর অবস্থান সম্পর্কে ফোনে বারবার জানতে চাচ্ছিল। সন্ধ্যার পর ওই নারীকে রিয়াদ শুক্রবাদ থেকে রিসিভ করে তাঁর ভাড়া বাসায় নিয়ে যায়। এ সময় ওই বাসায় রিয়াদ, তাঁর বন্ধু সিয়াম ও জিতু ছাড়া কেউ ছিল না। তাঁরা তিন জন মিলে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ওই নারীকে ধর্ষণ করে। ধর্ষণের পর সেই নারীকে রাস্তায় একটি সিএনজিতে তুলে দেয় তাঁরা।

    তিনি আরও বলেন, ধর্ষণের সঙ্গে জড়িত তিন জনই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ভুক্তভোগী নারীর সাথে তাদের কোনও পূর্ব পরিচয় ছিল না। তাঁরা বখে যাওয়া। নিজেদের ফ্যান্টাসির কারণেই ধর্ষণের এ ঘটনা তাঁরা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

    এ সময় আজিমুল হক বলেন, ভুক্তভোগী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রথমে ধানমন্ডি থানায় যান। কিন্তু ঘটনাস্থল ধানমন্ডি থানা এলাকায় না হওয়ায় পরবর্তীতে শেরেবাংলা নগর থানায় এসে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শেরেবাংলা থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলা তদন্ত করতে গিয়ে ধর্ষণের সাথে জড়িত অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। আরেকজন পলাতক রয়েছে। গ্রেফতারকৃত রিয়াদ ও সিয়াম সরাসরি ধর্ষণের সাথে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে। এই ধর্ষণের সাথে তাদের আরেক বন্ধু জিতু সরাসরি জড়িত বলেও জানায় গ্রেফতারকৃতরা।

    অনলাইন ব্যবসা পরিচালনার অনেক ক্ষেত্রেই নানা ধরনের অভিযোগ পাওয়া যায়। এ ধরনের ঘটনা অনেকটাই আইনশৃঙ্খলা বাহিনীকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে উল্লেখ করে ওই বিভাগের পুলিশ কমিশনার বলেন, বাসাবাড়িতে যেকোনও সার্ভিস দেওয়ার ক্ষেত্রে গ্রাহক এবং সেবাদানকারী ব্যক্তিদের আরও সতর্ক হতে হবে।

    এদিকে গ্রেফতারকৃত সিয়াম ও রিয়াদ জানায়, তাঁরা এই ঘটনায় সম্পৃক্ত নয়। তাদের ফাঁসানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ