ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • গুঁড়া দুধের রসমালাই তৈরি করুন ২০ মিনিটেই

    গুঁড়া দুধের রসমালাই তৈরি করুন ২০ মিনিটেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রসমালাই খেতে কে না পছন্দ করেন। দুধ মালাইয়ে ডুবানো ছোট ছোট তুলতুলে স্পঞ্জ মিষ্টি, যা রসমালাই নামে পরিচিতি। ছোট-বড় সবাই রসমালাই খেতে পছন্দ করেন। বিশেষ করে গুঁড়া দুধের রসমালাইয়ের স্বাদ সবারই প্রিয়।

    সাধারণত সবাই কমবেশি মিষ্টির দোকান থেকেই কিনে খান রসমালাই! তবে চাইলে কিন্তু খুব সহজে আপনি ঘরেই তৈরি করতে পারবেন রসমালাই। জেনে নিন রেসিপি-

    উপকরণ

    ১. গুড়া দুধ ১ কাপ
    ২. বেকিং পাউডার আধা চা চামচ
    ৩. ঘি ১ চা চামচ
    ৪. এলাচ ২/৩টি
    ৫. চিনি ২ টেবিল চামচ
    ৬. কনডেন্স মিল্কআধা কাপ
    ৭. ডিম ১টি

    পদ্ধতি

    প্রথমে ১-৩ নং পর্যন্ত সব উপকরণ ও ডিম একসঙ্গে মেখে আঁঠালো খামির তৈরি করুন। ফেটানো ডিম দেওয়ার পর যদি খামির নরম না হয় তাহলে সামান্য তরল দুধ মেশাতে পারেন খামির নরম করতে। এরপর ১০ মিনিট খামির ঢেকে রাখুন।

    এক লিটার দুধ জ্বালিয়ে নিন এলাচ, চিনি ও কনডেন্স মিল্ক মিশিয়ে। এবার গুঁড়া দুধের খামির থেকে পছন্দমতো আকৃতির রসমালাই তৈরি করে নিন। এ সময় হাতের তালুতে সামান্য ঘি মেখে নিলে হাতে লেগে যাবে না।

    দুধ জ্বাল দিয়ে যখন শুকিয়ে অর্ধেক হয়ে যাবে তখন এর মধ্যে আধা কাপ গুঁড়া দুধ গুলিয়ে দিন। তাহলে দুধটা বেশ ঘন হবে। ফুটতে থাকা দুধের মধ্যে এবার রসমালাইগুলো দিয়ে ঢেকে দিন।

    ৫ মিনিট পর ঢাকনা সরিয়ে খুব সাবধানে মিষ্টিগুলো নেড়ে আবার ঢেকে দিন। ১৫ মিনিট পর চুলা থেকে নামিয়ে ঢেকে রাখুন ঠান্ডা হওয়া পর্যন্ত। রসমালাইগুলো ফুলে যাবে দুধে দেওয়ার সঙ্গে সঙ্গেই।

    ব্যাস ২০ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে গুঁড়া দুধের রসমালাই। ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপর পরিবেশন করুন উপরে বাদাম কুচি ছড়িয়ে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ