ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ
  • ভোলা স্বেচ্ছাসেবক দল সম্পাদক কারাগারে

    ভোলা স্বেচ্ছাসেবক দল সম্পাদক কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় পুলিশ বিএনপির সংঘর্ষের ঘটনায় পুলিশে দায়ের করা মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিনকে জেল হাজতে পাঠিয়েন আদালত। আজ রবিবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজরি হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে আদালতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন ভোলা কোর্ট পুলিশের পরিদর্শক সামসুল আরেফিন।  

    আদালত সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় ওই দিন রাতেই পুলিশ দুইটি মামলা দায়ের করেন।

    একটি পুলিশের ওপর হামলা মামলা ও অপরটি হত্যা মামলা। পুলিশের ওপর হামলা মামলায় বিএনপির ৭১ নেতাকর্মীকে আসামি করা হয়। পরে এ মামলার আসামিরা উচ্চ আদালতে আগাম জামিন আবেদন করলে আদালত গত ৭ আগস্ট ৬ সপ্তাহের জন্য আগাম জামিন প্রদান করেন।  

    এ মামলায় আজ রবিবার দুপুরে বিএনপির ৭১ নেতাকর্মী ভোলার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতে ৬৯ জনের জামিন মঞ্জুর করেন। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিনের জামিন না মঞ্জুর করেন।

    ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম নবী আলমগীর জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের গুলিতে বিএনপির দুই নেতার মর্মান্তিক মৃত্যু হলেও পুলিশ মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিষয়টি আমরা আইনিভাবে মোকাবেলা করব।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ