ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বাবুগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

    বাবুগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জের চাঁদপাশা আইচার হাওলা প্রথমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক জাহিদুর রহমান সিকদারের অশ্লীল আচারন ও মানুষিক নির্যাতন থেকে বাঁচতে একই বিদ্যালয়ের সহকারী এক শিক্ষিকার লিখিত অভিযোগের ভিত্তিতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

     আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে। মঙ্গলবার ( ১ জুন ) এ তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছে বাবুগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আকবর আলী। তদন্ত কমিটির সদস্যরা হলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার খাদিজা খানম, মনিরুল হক ও রোমান্স আহম্মেদ।

    উল্লেখ্য বাবুগঞ্জের চাঁদপাশা আইচার হাওলা প্রথমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক জাহিদুর রহমান সিকদারের অশ্লীল আচারন ও মানুষিক নির্যাতন থেকে বাঁচতে একই বিদ্যালয়ের সহকারী এক শিক্ষিকা লিখিত অভিযোগ দায়ের করেন। ৩০মে উপজেলা শিক্ষা অফিসার(টিও) বরাবর অভিযোগটি দায়ের করেছেন ভুক্তভোগী সহকারি শিক্ষক।

     অভিযোগ সূত্রে জানাযায়, সহকারি শিক্ষিকা আইচার হাওলা প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই প্রধান শিক্ষক জাহিদুর রহমান সিকদার বিভিন্নভাবে কূ-প্রস্তাব, অশ্লীল আচারন ও মানুষিক নির্যাতন করে আসছে। প্রতিবাদ করলে নির্যাতনের ও হয়রানির হুমকি ধমকি দিতেন এই শিক্ষক নেতা। তিনি বলতেন, ‘জাহিদ সিকদার যা বলেন বাবুগঞ্জে তাই হয়’।

    করোনা কালিন স্কুল বন্ধ থাকলেও তিনি সহকারী শিক্ষককে ডেকে লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা বসিয়ে অপ্রাসঙ্গিক কথা বলতেন। এমনকি সহকারি শিক্ষিকার স্বামিকে বিভিন্নভাবে হুমকি প্রদান করেছেন জাহিদ সিকদার।
    অভিযোগে আরও প্রকাশ পায়, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এই জাহিদ সিকদার ভুক্তভোগীকে দিনরাত অযথা ফোনে, ম্যাসেঞ্জার ও হটসআপে বিরক্ত ও অসমাজিক ভিডিও পাঠিয়ে আসছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

     জানাযায়,জাহিদুর রহমান সিকদার বিগতদিনেও নারী কেলেঙ্কারির সাথে জড়িয়ে পরেছে। যা বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হয়েছে। জাহিদুর রহমান বলেন, অভিযোগের কথা আমার জানা নাই। যদি এ ধরনের লিখিত অভিযোগ দেওয়া হয় তা আমাকে হয়রানির উদ্দিশ্য।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ