ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা 
  • ভোলায় ফেন্সিডিলসহ যুবক আটক

    ভোলায় ফেন্সিডিলসহ যুবক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় ফেন্সিডিলসহ মো. জহিরুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। এ সময় তার কাছ থেকে দুটি ব্যাগ ভর্তি ৯৮ পিস ফেন্সিডিল, দুটি মোবাইল ফোন ও নগদ ৪১৪ টাকা জব্দ করা হয়।

    বুধবার সকালে ভোলা সদরের খেয়াঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জহিরুল ইসলাম বরিশাল জেলার আগৈলঝাড়া থানার রতনপুর গ্রামের মো. আব্দুল রবের ছেলে।

    কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. এম হাসান মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ভোলার খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় ঢাকা থেকে ভোলার খেয়াঘাটে আসা একটি যাত্রীবাহী লঞ্চের যাত্রী মো. জহিরুল ইসলামকে আটক করা হয়। পরে তার হাতে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ৯৮ পিস ফেন্সিডিল, দুটি মোবাইল ফোন ও নগদ ৪১৪ টাকা জব্দ করা হয়। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য ভোলা মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ