ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • মিউজিক ভিডিওতে সাকিব আল হাসান

    মিউজিক ভিডিওতে সাকিব আল হাসান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টিভি বিজ্ঞাপনে নিয়মিতই কাজ করছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার তিনি মিউজিক ভিডিওতে কাজ করলেন। ‘বিজয়রথ’ নামের একটি গানের ভিডিওতে দেখা যাবে দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় এই তারকাকে।

    গানটি গেয়েছেন ইকবাল আসিফ জুয়েল ও রায়েফ আল হাসান রাফা। গীতিকার সাকী আহমেদের কথায় গানটির সুর করেছেন ইকবাল আসিফ জুয়েল (মাইলস গিটারিস্ট)। রাফা ও জুয়েলের এ গানে ভিন্নমাত্রা যোগ করেছে সাকিবের উপস্থিতি। এ গানে ড্রামসে সাজু, বেজ গিটারে রয়েছেন পাভেল। এ গান-ভিডিও নির্মাণ করেছেন ফ্লাইবট স্টুডিও।

    এ প্রসঙ্গে ইকবাল আসিফ জুয়েল বলেন, ‘আমরা প্রত্যেকেই আমাদের বাংলাদেশের ক্রিকেটকে অনেক ভালোবাসি। সে ক্ষেত্রে মিউজিশিয়ানরা এর ব্যতিক্রম না। আমরা সবাই বাংলাদেশের বিজয়ের জন্য অধীর আগ্রহে থাকি। আসন্ন টি-২০ বিশ্বকাপ উপলক্ষে এই গানটি বাংলাদেশ ক্রিকেট টিমকে উৎসর্গ করছি। সব বাধা পেরিয়ে বাংলাদেশ দল বিজয় নিয়ে আসবে, এমনই প্রত্যাশা ফুটে উঠেছে গানে গানে। এটি রক ঘরানার গান। আশা করছি, সবাই পছন্দ করবে। চমৎকার দৃষ্টিনন্দন মিউজিক ভিডিওটি গানে এনেছে ভিন্নতা।’

    ইকবাল আসিফ জুয়েল আরও বলেন, ‘আবেগ আর আশা-নিরাশা মিশে আছে আমাদের প্রতি স্পন্দনে। বিজয়ে যেমন আনন্দিত-উল্লাসিত হই, তেমনই ব্যর্থতায় আবার মন হয়ে ওঠে মলিন। লাল-সবুজের বিজয়রথে আমরা ১১ জন নিজেদের সেরাটাই উজাড় করে দেব। প্রত্যাশা একটাই, যেন পাশে থাকে কোটি হৃদয়ের ভালোবাসা আর প্রার্থনা।’

    প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, ২০ অক্টোবর জি-সিরিজ থেকে প্রকাশ পাচ্ছে ‘বিজয়রথ’। একইসঙ্গে গানটি দেখতে পাওয়া যাবে ওটিটি প্ল্যাটফর্ম জি প্রাইমে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ