ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • রাজাকার আসাদুজ্জামান নূর, বিশেষ চরিত্রে শাজাহান খান

    রাজাকার আসাদুজ্জামান নূর, বিশেষ চরিত্রে শাজাহান খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের নন্দিত অভিনেতা, আবৃত্তিশিল্পী, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি দীর্ঘদিন ধরে নানামাত্রিক চরিত্রে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন। এবারই প্রথমবার একজন রাজাকার চরিত্রে কাজ করতে যাচ্ছেন তিনি।

    বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে ‘জয় বাংলা ধ্বনি’ সিনেমার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্মাতা খ ম খুরশীদ।

    তিনি বলেন, আমাদের দেশের একজন জনপ্রিয় এবং সর্বজন শ্রদ্ধেয় অভিনেতা আসাদুজ্জামান নূর। আমার সিনেমায় তাকে পেয়ে আনন্দিত। উনি এ সিনেমায় রাজাকার চরিত্রে কাজ করবেন। আশা করছি তার ভক্ত অনুরাগীরা চরিত্রটি উপভোগ করবেন।

    সরকারি অনুদানের এ সিনেমায় প্রধান দুটি চরিত্রে দেখা যাবে নায়ক নিরব ও সুনেরাহ বিনতে কামালকে।

    সিনেমাটি প্রসঙ্গে নিরব বলেন, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে সিনেমাটি নির্মাণ করা হবে। মুক্তিযুদ্ধের সিনেমার প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে। আমার বিশ্বাস এ সিনেমাটি ভালো হবে। সেই সঙ্গে এ সিনেমাতে আসাদুজ্জামান নূর ভাই ও সুনেরাহকে পেয়ে ভালো লাগছে। আশা করছি আমাদের কাজ পছন্দ করবেন দর্শক।

    ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’। এটি ৬০ লাখ টাকা পেয়েছে অনুদানে। এ সিনেমার কাহিনী লিখেছেন বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা শাজাহান খান, এমপি। তাকেও একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ