ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • করোনা

    বরিশালে নতুন শনাক্ত ৫০, ৪ জনের মৃত্যু

    বরিশালে নতুন শনাক্ত ৫০, ৪ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৪৬৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।


    এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৯ জন সুস্থসহ মোট ৫৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র গ্রহণ করেছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭৫ বছরের এক বৃদ্ধের মৃত্যুসহ এ জেলায় মোট চারজনের মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে প্রকাশিত খবর বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

    জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার ঢাকার ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ ও শেরেবাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের প্রতিবেদন অনুযায়ী নতুন আক্রান্তের মধ্যে জেলার উজিরপুরে তিনজন, বাবুগঞ্জে দুইজন ও হিজলা, মেহেন্দীগঞ্জ, গৌরনদী, বাকেরগঞ্জ উপজেলায় একজন করে চারজন এবং বরিশাল সদর জেনারেল হাসপাতালের একজন নার্স আছেন।

    এছাড়াও নতুন আক্রান্তের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৬ জন, রেঞ্জ পুলিশের ২ জন, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন চিকিৎসক ও চারজন স্টাফসহ পাঁচজন, নার্সিং কলেজের ১ জন ইনস্ট্রাক্টর, পুলিশ হাসপাতালে কর্মরত ১ জন চিকিৎসক রয়েছে।

    এদিকে নতুন আক্রান্তের মধ্যে বরিশাল নগরীর করিম কুটির ও কাটপট্টি এলাকার তিনজন করে ছয়জন, আমানতগঞ্জ, গোরস্থান রোড, বিএম কলেজ রোড, আলেকান্দা, কাউনিয়া প্রত্যেক এলাকার দুইজন করে ১০ জন। এছাড়াও নতুনবাজার, সরদার হাউস, রূপাতলী, বাংলাবাজার, নথুল্লাবাদ, আমতলা, মুন্সী গ্যারেজ, সিএন্ডবি প্রত্যেক এলাকার ১ জন করে ৯ জন রয়েছেন।

    আরও জানা গেছে, নতুন ৫০ জন আক্রান্তসহ বাবুগঞ্জ উপজেলায় ২৪ জন, সদর উপজেলায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও শেরেবাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ৩৬৬ জন, উজিরপুর উপজেলায় ১৬ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১৯ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ১০ জন, হিজলা উপজেলায় ৫ জন, বানারীপাড়া উপজেলায় ৯ জন, মুলাদী উপজেলায় ৮ জন, গৌরনদী উপজেলায় ৫ জন, আগৈলঝাড়া উপজেলায় ৬ জন করে মোট ৪৬৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

    উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনা আক্রান্ত রোগী শনাক্তের পরিপ্রেক্ষিতে ওই দিনই বরিশাল জেলাকে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ