ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • গলাচিপায় উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

    গলাচিপায় উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার বেলা ১১টায় পৌর শহরের হযরত আয়েশা সিদ্দিকা (রাযি.) মহিলা হাফেজিয়া মাদ্রাসা মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।

    উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুস সাত্তার হাওলাদার ও পৌর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান প্যাদার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান।

    সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া। প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। 

    বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান খান, মোস্তাক আহম্মেদ পিনু, এ্যাড. মজিবুর রহমান টোটন, মিজানুর রহমান মিজান, কাজী শাহাদাত হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক এ্যাড. মিজানুর রহমান মজনু, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান রুমি, উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান শাহিন খন্দকার ও পৌর যুবদলের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদ।

    এছাড়াও জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলের নেতৃবৃন্দসহ উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিলর এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ