ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • দক্ষিণ আইচায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    দক্ষিণ আইচায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ দক্ষিণ আঞ্চলের কৃষি নিবিড় করণের লক্ষ্য সর্জান ভিত্তিক পরিবেশ-বান্ধব খামার পদ্ধতির মাধ্যমে কৃষি নিবিড় করণের উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  

    শনিবার বেলা ১১টায় চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নে দক্ষিণ চর আইচা ৬নাম্বার ওয়ার্ডে খোকন মাঝীর বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। 

    অনুষ্ঠানে  ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও সরেজমিন গবেষণা বিভাগ টিএআর আই ভোলা গাজী নাজমুল  হাসানের সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র  টি এ আর আই রহমতপুর বরিশাল ডা. বিমল চন্দ্র কুন্ডু।  

    এসময় তিনি বলেন, সবজি ও ফল চাষ করলে  কৃষকগণ আরো অধিক লাভবান হবে। এতে পুষ্টির চাহিদা মিটানোর সাথে সাথে কৃষকদের স্বনির্ভরতা সামাজিক   উন্নয়ন তথা দেশের উন্নয়ন সাধিত হবে।এরং করোনাকালীন সময় বলা হয়েছে বেশি বেশি শাকসবজি ও ফলমূল খাওয়ার জন্য এতে করোনা প্রতিরোধে ক্ষমতা  বাড়বে। 

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান গবেষক  ডা. মো. আলিমুর রহমান। আরো উপস্থিত ছিলেন  বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. মাহবুবুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ও উপ সহকারী কৃষি কর্মকর্তা দক্ষিণ আইচা মো. লোকমান হোসেন সহ অংশগ্রহণকারী  ২৫ জন কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।

     প্রশিক্ষণ শেষে এই প্রকল্পের আওতায় নির্মিত  ও পরিচালিত একটি মডেল সর্জান খামার পরিদর্শন করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ