ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • পটুয়াখালীতে ৭ নম্বর বিপদ সংকেত, বিদ্যুৎ বন্ধ

    পটুয়াখালীতে ৭ নম্বর বিপদ সংকেত, বিদ্যুৎ বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পটুয়াখালীতে রোববার রাত থেকে দমকা হাওয়াসহ মাঝারি ও ভারি বৃষ্টি অব্যাহত রয়েছে।

    সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৮৯ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পটুয়াখালী আবহাওয়া অফিস।

    সকালে পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

    ইতোমধ্যে জেলা সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলায় ৭০৩টি সাইক্লোন সেল্টার ২৬টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে।

    প্রয়োজন হলে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বহুতল ভবনগুলোও প্রস্তুত রাখা হবে। এ ছাড়া গৃহপালিত প্রাণির জন্যও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

    দুর্যোগ মোকাবিলায় ২ লাখ ২৭ হাজার ৫০০ টাকা এবং ৩০০ টন চাল মজুত রয়েছে।

    এ ছাড়া ২৫ লাখ নগদ অর্থ এবং ২০ হাজার প্যাকেট শুকনো খাবারের জন্য সরকারের কাছে চাহিদাপত্র দাখিল করেছে পটুয়াখালী জেলা প্রশাসন।

    জেলা স্বাস্থ্য বিভাগ ঘূর্ণিঝড়পরবর্তী জরুরি সেবা দেওয়ার জন্য ৭২টি মেডিকেল দল গঠন করেছে। সব ধরনের নৌচলাচল ও বিদ্যুৎ বন্ধ রয়েছে।

    উপকূলীয় এলাকার জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে বা সাইক্লোন শেল্টারে যাওয়ার জন্য মাইকিং করছে কোস্টগার্ড, রেড ক্রিসেন্ট, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিপিপি।

    এ ছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েক হাজার স্বেচ্ছাসেবী মাঠ পর্যায়ে কাজ করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ