ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামানের পদায়নের আদেশ বাতিল প্রধানমন্ত্রীর আগমন ঘি‌রে মিছিলের নগরীতে পরিণত বরিশাল ঝালকাঠিতে সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মামলা, আটক মা কাল বরিশালে আসছেন প্রধানমন্ত্রী, উৎসবমুখর গোটা দক্ষিণাঞ্চল ফরিদপুরে বরগুনার জালালসহ নিহত ৫ ৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি দুই দফা জানাজা শেষে সংসদ চত্বরে দাফন করা হবে জমির উদ্দিন সরকারকে উজিরপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা   বরিশালে বিভাগীয় সমাবেশ ঘিরে জামায়াতে ইসলামীর কোতয়ালী উত্তর থানার প্রস্তুতি সভা 
  • পানিতে অবরুদ্ধ পরিবারকে খাবার পৌঁছে দিলেন ইউএনও 

    পানিতে অবরুদ্ধ পরিবারকে খাবার পৌঁছে দিলেন ইউএনও 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলায় ঘূর্ণিঝড় সিত্রাং এর ফলে জোয়ারের পানিতে অবরুদ্ধ ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ করেছেন মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার।

    মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে মোংলা পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করে ঘূর্ণিঝড় সিত্রাং এর ফলে জোয়ারের পানিতে অবরুদ্ধ পরিবারকে ও অসহায় মানুষদের মাঝে গিয়ে তিনি শুকনো খাবার বিতরণ করেন।

    উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, জনপ্রতিনিধিদের নিয়ে বন্যা পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ করেছি। অনেক এলাকায় পানি ঢুকেছে। পানিবন্দি মানুষদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

    তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, দুর্যোগপূর্ণ অবস্থায় উপজেলা প্রশাসন সবসময় মোংলা উপজেলা মানুষের পাশে আছে।

    এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ