ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭)। বরিশাল জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।

    বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে জাতীয় পতাকা এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।

    জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসান এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও বিসিবি পরিচালক আলমগীর খান আলোসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, খেলাধুলা শরীর ও মনকে বিকশিত করে। নতুন প্রজন্মকে বেশি করে খেলাধুলায় সম্পৃক্ত করতে পারলে তারা মাদক এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরত থাকতে পারবে। তাই সকল ক্রীড়া সংস্থা ও সংগঠনকে বেশি বেশি খেলাধুলা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। 

    উদ্বোধনী দিনে বালক গ্রুপে বানারীপাড়া উপজেলা ও বাবুগঞ্জ উপজেলা এবং বালিকা গ্রুপে বাকেরগঞ্জ ও হিজলা উপজেলা দল পরস্পরের মোকাবিলা করবে। আগামী ৮ জুন বালক ও বালিকা গ্রুপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ