ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • গলাচিপায় যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    গলাচিপায় যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়। 

    বৃহস্পতিবার বিকালে উপজেলা বিএনপি কার্যালয়ে পৌর যুবদলের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর জাহিদুল ইসলাম নয়নের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিষ কুমার সাহা।

    বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাল খান, বিএনপি নেতা আবদুস সোবাহান, পৌর বিএনপি নেতা নেছার উদ্দিন রাড়ি, পৌর কাউন্সিলর ও যুবদল নেতা মো. সোহাগ মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. শাহাবুদ্দিন সিকদার।

    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক বিএনপি নেতা মো. চাঁনমিয়া মুন্সি, উপজেলা শ্রমিক দলের নেতা মো. ওয়াদুদ, আব্দুর রহিম হাওলাদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ সিকদার, নাজমুল ইসলাম জুয়েল, জহিরুল ইসলাম, কাজী মাসুদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আল নোমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহসান ইমরান, গলাচিপা সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম প্রমুখ।

    এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেক কাটা হয়। পরে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ