ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • মতবাদ পত্রিকা অফিস পরিদর্শন করলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক শিক্ষানুরাগী ও দানবীর অমৃত লাল দে’র ৩৩তম মৃত্যুবার্ষিকী রোববার গৌরনদীতে বাসের ধাক্কায় প্রাণ গেল আইসক্রিম বিক্রেতার সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে: সরোয়ার  বামনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মজুরি বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকদের ধর্মঘট চলছে প্যারাগুয়েকে উড়িয়ে যুক্তরাষ্ট্রের উড়ন্ত শুরু বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, ৯২০১ জন উত্তীর্ণ চার দফা কমার পর সোনার দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা  জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তা, পুলিশের সোর্স গ্রেফতার
  • দাঁতে জমে থাকা দাগ সহজেই দূর করার উপায়

    দাঁতে জমে থাকা দাগ সহজেই দূর করার উপায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দাঁতে খুব সহজেই ময়লা জমে। যদি নিয়মিত দাঁত পরিষ্কার করা না হয় তাহলে মুখে দুর্গন্ধ হওয়া স্বাভাবিক। দীর্ঘদিনের অযত্ন ও অবহেলায় দাঁতে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তেমনই এক সমস্যা হলো দাঁতে প্লাক জমা।

    এক্ষেত্রে দাঁতে স্থায়ীভাবে ময়লা জমে হলদে থেকে কালচে হয়ে যায়। যা দাঁতের সৌন্দর্য একেবারেই নষ্ট করে দেয়।

    বিশেষ করে যারা দীর্ঘদিন ধরেন ধূমপান করে কিংবা ক্যাফেইন গ্রহণের অভ্যাস আছে তাদের দাঁতে প্লাক বা ময়লা জমে দ্রুত।

    যদিও এ সমস্যা থেকে মুক্তি পেতে দন্ত চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। তবে চাইলে ঘরোয়া উপায়েও এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এজন্য কী করবেন, জেনে নিন-

    বেকিং সোডা

    দাঁতের নোংরা দাগ দূর করতে বেকিং সোডা দারুন কার্যকরী। বেকিং সোডা হলো প্রাকৃতিক ক্লিঞ্জার। এক টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে এক চিমটি লবণ মিশিয়ে ভেজা টুথব্রাশে নিয়ে ব্রাশ করুন। নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করলে দাঁতে জমে থাকা বিশ্রি প্লাক সহজেই দূর হবে।

    অ্যালোভেরা ও গ্লিসারিন

    অ্যালোভেরা ও গ্লিসারিন ত্বকের যত্নে অনেক উপকারী। তবে দাঁতের প্লাক দূর করতেও এই দুটি উপাদান দারুন কার্যকরী।

    এই দুটি উপাদানের সঙ্গে এক কাপ পানি, আধা কাপ বেকিং সোডা, এক চা চামচ অ্যালোভেরা জেল, ৪ চামচ গ্লিসারিন ও এক চা চামচ লেবুর তেল মিশিয়ে তৈরি করে নিন প্রাকৃতিক টুথপেস্ট। নিয়মিত এই পেস্ট ব্যবহারে আপনি পাবেন চকচকে ও স্বাস্থ্যকর দাঁত।

    কমলার খোসা

    কমলা খেয়ে অনেকেই এর খোসা ফেলে দেন। অথচ এই খোসা দিয়ে দূর করা যায় দাঁতের প্লাক। দাঁতের এনামেল পরিষ্কার করার একটি সহজ উপায় হলো কমলার খোসার ব্যবহার।

    এটি দাঁত সাদা করে ও বিভিন্ন সমস্যার ঝুঁকি কমায়। এমনকি দাঁতে জমে থাকা ব্যাকটেরিয়াও ধ্বংস করে। এজন্য চাইলে আপনি তাজা কমলার খোসা দাঁতে ঘষতে পারেন, আবার এর গুঁড়াও ব্যবহার করতে পারেন ব্রাশের সাহায্যে। দেখবেন কিছুদিনের মধ্যেই উঠে যাবে দাঁতের প্লাক।

    সূত্র: ব্রাইট সাইড


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ