ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • অসুস্থ আলাউদ্দিন লালের পাশে ফারহান

    অসুস্থ আলাউদ্দিন লালের পাশে ফারহান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছোটপর্দার অভিনেতা আলাউদ্দিন লাল। তিনি শ্বাসকষ্ট, ডায়াবেটিকসহ নানান জটিলতা নিয়ে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    জানা গেছে, অভিনয়শিল্পী আলাউদ্দিন লালের হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে জরুরি অবস্থায় গত ১১ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে তিনি বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু আর্থিক সংকটের কারণে নিজের চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছেন না।

    এ খবর শুনতে পেয়ে তার পাশে দাঁড়ালেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। তার চিকিৎসার ভার গ্রহণ করেছেন তিনি।

    এ প্রসঙ্গে আলাউদ্দিন লাল বলেন, শুটিংয়ে ব্যস্ত থাকার পরও ফারহান ভাই নিজে হাসপাতালে আমাকে দেখতে এসেছিলেন গতকাল। এসে তিনি আমাকে অনেক ভালোবাসা এবং সাহস দিয়েছেন। আর সঙ্গে নগদ টাকা দিয়েছেন।

    তিনি আরও বলেছেন এখন থেকে চিকিৎসার জন্য যা লাগবে তার পুরোটাই আমাকে দিবেন। আমি যেনো কোনো টেনশন না করি। এছাড়াও সবসময় ফোন দিয়ে আমার খোঁজ নিচ্ছেন। দোয়া করি ফারহান ভাই যেনো অনেক বড় মানুষ হয়। তার এই উপকার কখনো ভুলবার নয়। সবাই আমার জন্য দোয়া করবেন যেনো সুস্থ হয়ে আবারও কাজে ফিরতে পারি।

    উল্লেখ্য, ২০০৮ সাল থেকে টিভি নাটকে অভিনয় শুরু করেন আলাউদ্দিন লাল। এরই মধ্যেই তিনি অভিনয় করেছেন প্রায় ৩০০ নাটকে। এসব নাটকে সহশিল্পী হিসেবে পেয়েছেন মোশাররফ করিম, অপূর্ব, আফরান নিশো, জোভান, নিলয় আলমগীর, তৌসিফ মাহবুব, মুশফিক আর ফারহানসহ অনেককেই।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ