ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মোংলায় প্রতিবন্ধী ও দলিত সম্প্রদায়ের জন্য বিনামূল্যে চক্ষু শিবির

    মোংলায় প্রতিবন্ধী ও দলিত সম্প্রদায়ের জন্য বিনামূল্যে চক্ষু শিবির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    "জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচী" এর আওতায় মোংলায় দৃষ্টিদান চক্ষু হাসপাতাল, বাগেরহাট এর উদ্যোগে ও শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশন, সাইট সেভার্স ও সংকল্প প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এর সার্বিক সহযোগীতায় চক্ষু শিবিরে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ৯টায় কুমারখালিস্থ শেখ আব্দুল হাই সাহেবের বাড়ির সামনে বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের চিকিৎসক শরিফুল ইসলাম পিয়াশ এর নেতৃত্বে দশ সদস্যের মেডিকেল টিম এ চিকিৎসা সেবা দেন।

    শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশন এবং শেখ রাসেল অক্সিজেন ব্যাংক মোংলা এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব শেখ মো. কামরুজ্জামান জসিম'র সার্বিক তত্বাবধানে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সকল প্রকার প্রতিবন্ধী ও দলিত সম্প্রদায়ের জন্য বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধন করেন পৌর আ'লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শেখ আ. সালাম।

    বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতাল এর বাস্তবায়নে এ চক্ষু শিবিরে এ সময় ১নং ওয়ার্ড আ'লীগের সাবেক সভাপতি শেখ বেল্লাল হোসেন, পৌর যুবলীগ নেতা ইউসুফ খাঁন, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল আমিন সানি, পারভেজ খাঁন, বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের প্রোগ্রাম অফিসার কাজী সাইদুর রহমান সবুজ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ